বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের আলী নেওয়াজের ছেলে নাসির উদ্দিন এবং একই গ্রামের কালাচানের ছেলে হাফিজুর রহমান।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি রাতে কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের সেলুন দোকানি বিমল চন্দ্র দাসকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঐদিনই অজ্ঞাতদের আসামি করে কোটচাঁদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন তার ছোট ভাই মদন চন্দ্র দাস।
.png)
মামলার তদন্ত শেষে পুলিশ দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার মামলার আসামি নাসির উদ্দিন ও হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিদের মধ্যে নাসির উদ্দিন পলাতক রয়েছেন।