মঙ্গলবার বিকেলে শার্শার গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান, একই থানার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন।
জানা যায়, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হচ্ছে- এমন সংবাদে বিজিবি কায়বা সাহেবের ব্রিজ নামক স্থানে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ তিনজনকে থামতে বললে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি ধাওয়া করে তাদের আটক করে। পরে মোটরসাইকেলটি বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ৬১ পিস সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম। এর মূল্য প্রায় ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।
.png)
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, সোনাসহ আটককৃতদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।