মঙ্গলবার দুপুরে উপজেলার আমিশা ইউনিয়নের ঈদগাঁ আমিন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন। ভুয়া ঐ ডাক্তারের নাম আব্দুর রহমান। তিনি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইছপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, বিএমডিসির সনদ ব্যতীত চিকিৎসা দেওয়ার অভিযোগে উপজেলার ঈদগাঁ আমিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ভুয়া ডাক্তার আব্দুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
.png)