সোমবার সন্ধ্যায় উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়াজুরি গ্রামে এ ঘটনা ঘটে। মাসুম ওই এলাকার মিরাজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান।
.png)
তিনি বলেন, ঘুঙ্গিয়াজুরি গ্রামের সোহান মিয়ার সঙ্গে মাসুমের বাবার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাসুম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনার পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।