আটকরা হলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাহীন হোসেন (১৯) ও একই গ্রামের পশ্চিমপাড়া এলাকার ইসরাফিল আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২)।
সোমবার ভোরের দিকে র্যাব মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা-দক্ষিণ যাদবপুর রাস্তার ঈদগাহ মাঠের সামনে থেকে অভিযান চালিয়ে হেরোইনসহ ওই ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
.png)
সোমবার দুপুরে র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম ফারুক এ তথ্য জানান।
তিনি জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ১১ গ্রাম হেরোইন, ১১০০ নগদ টাকা ও ২টি মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।