ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৮, ২ এপ্রিল ২০২৩
অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর পল্লী বিদ্যুৎ-১ অফিসের গেটের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. এমরান হোসেন (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (২ এপ্রিল) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এমরান হাজীগঞ্জ উপজেলার ওড়পুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা জানান, রাস্তা পরাপারের সময় শাহরাস্তি থেকে হাজীগঞ্জগামী সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে এমরান হোসেন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান এমরান হোসেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চাঁদপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!