ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুরে। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত রবিন একই এলাকার কছিমের ছেলে।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুরুজ্জামান শামীম এবং লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান।
.png)
জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিক রবিনের বাড়িতে অবস্থান নেন ওই ছাত্রী। এ সময় রবিনসহ পরিবারের লোকজন জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে হাতে থাকা বিষপান করেন ওই ছাত্রী। পরে তাৎক্ষণিকভাবে রবিনের বাড়ির লোকজন ওই কলেজছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের মাধ্যমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
ওই কলেজছাত্রী বলেন, রবিনের সঙ্গে আমার চার বছরের প্রেমের সম্পর্ক। ওই প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান রবিন। পরে আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানলে শুক্রবার রাতে আমি রবিনে বাড়িতে অবস্থান নেই। কিন্তু তার পরিবার সম্পর্ক মেনে না নিলে বিষপান করি।
প্রেমিক রবিন জানান, বিষয়টি তারা মীমাংসা করে নিয়েছেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুরুজ্জামান শামীম জানান, ওই শিক্ষার্থীর অবস্থা এখন ভালো। তাকে নিয়মিত চিকিৎসার পাশাপাশি মনিটরিং করা হচ্ছে।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।