শুক্রবার রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার শুভ নাথ বলেন, শখ করে তিনমাস আগে আড়াই হাজার টাকা দিয়ে রাজহাঁসটি কিনেছিলাম। সেটি ডিম পাড়তো। হাঁসের সঙ্গে রাখা দুই কেজি ওজনের মোরগটিও নিয়ে গেছে।
.png)
স্থানীয় ইউপি সদস্য জোবাইদা রুনু বলেন, এলাকায় চোরের উৎপাত বেড়েছে। প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদেরও এ ব্যাপারে সজাগ থাকতে হবে।