বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।
পলাশ রংদার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলশি ইউপির বেলদহ গ্রামের উপেন রংদারের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়।
.png)
আরিফ হোসেন জানান, গত আট বছর আগে ভিকটিমের বড় বোনের সঙ্গে পলাশের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানাভাবে তিনি তার শ্যালিকাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু শ্যালিকা এ প্রস্তাবে রাজি না হওয়ায় পলাশ তার ওপর ক্ষিপ্ত হয়। গত ২৮ ফেব্রুয়ারি পলাশ গোপনে মোবাইলে ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ সেগুলো আপসের মাধ্যমে এডিট করে। পরে ভিকটিমের বাবা ও অন্যান্য আত্মীয়-স্বজনের ইমু নম্বরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে ভিকটিম আত্মহত্যার চেষ্টা করেন।
বুধবার সকাল ১০ টার দিকে ভিকটিমের বাবা আইনগত প্রতিকার চেয়ে অভিযোগ করলে দৌলতপুর উপজেলার কুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি পর্নোগ্রাফি মামলা করা হয়েছে।