বুধবার সকালে নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় এ মামলা দায়ের করেন। নির্যাতনের শিকার কিশোর সাগর শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
মামলায় অভিযুক্তরা হলেন, শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৩০), একই গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব (২৯), তাজউদ্দীনের ছেলে রইস উদ্দিন (৩৫), আব্দুল মজিদের ছেলে মো. মালেক (৩৯), মো. কুতুবউদ্দিনের ছেলে মো. আবুল কালাম (২৭), মো. শামসুল হকের ছেলে মো. মাসুম (২৮), সফুর আলীর ছেলে মো. মোবারক হোসেন (৩০), আফাজ আলীর ছেলে শরিফ (৪০) ও রিপন সরকারের ছেলে মো. টুটুল (২৫)।
.png)
মামলার বাদী আসমা আক্তার বলেন, বর্তমানে আমার সন্তান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমার ছেলের হাতের আঙুল কেটে নেয়াসহ শরীরের হাড়গোড় ভেঙে দিয়েছে তারা। ছেলের শারীরিক অবস্থা বেশি ভালো না।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কিশোরকে ডেকে এনে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার অভিযুক্ত তিনজনকে আটকের পর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৭ মার্চ সোমবার রাত ১০টার দিকে স্থানীয় একটি মসজিদ থেকে ডেকে এনে কিশোর সাগরকে হাত-পা বেঁধে নির্যাতনের পর প্লাস দিয়ে আঙুলসহ নখ তুলে নেয়ার ঘটনা ঘটে।