ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কের পাশে সন্তান জন্ম দিলেন পাগলি, নবজাতক নিয়ে কাড়াকাড়ি

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ২৮ মার্চ ২০২৩
সড়কের পাশে সন্তান জন্ম দিলেন পাগলি, নবজাতক নিয়ে কাড়াকাড়ি
সড়কের পাশে ফুটফুটে সন্তান জন্ম দিলেন পাগলি -ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদীর টোলপ্লাজা এলাকায় রাস্তার পাশে ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন (পাগলি) এক নারী। প্রসবের পর একাধিক ব্যক্তির মধ্যে নবজাতক নিয়ে কাড়াকাড়ি শুরু হয়।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে ওই পাগলি সন্তানটি প্রসব করেন। তাৎক্ষণিকভাবে রাতেই উজিরপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর আখি শেখ ওই পাগলি মা ও নবজাতককে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, নারী ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। পাগলির ছেলে সন্তান জন্ম দেওয়ার খবরে উৎসুক জনতা হাসপাতালে ভিড় করেন। একাধিক ব্যক্তি পাগলির জন্ম দেওয়া সন্তানটি নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। তবে সন্তানটির বাবা কে তার পরিচয় মেলেনি।

Advertisement

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন নারী দীর্ঘদিন ধরে উজিরপুর উপজেলার ইচলাদী ও তার আশপাশে এলাকায় রাত্রিযাপন করতেন।

উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও তার মানসিক ভারসম্যহীন (পাগলি) মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!