ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদে ইফতার করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল ধান‌ ক্ষেতে 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ২৭ মার্চ ২০২৩
মসজিদে ইফতার করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল ধান‌ ক্ষেতে 
পাথরঘাটা থানা। ফাইল ফটো

বরগুনার পাথরঘাটায় ধান‌ ক্ষেত থেকে হাবিবুর রহমান নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঘুটাবাছা গ্রাম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। হাবিবুর রহমান কাঠ মিস্ত্রীর কাজ করতেন। 

হাবিবুর রহমানের ছেলে আব্দুস ছত্তার মিয়া বলেন, প্রতিদিনের মতো ইফতারের আগে বাড়ি থেকে মহল্লার মসজিদে ইফতার করতে যান বাবা। ইফতার করে মাগরিবের নামাজও পড়েন। তারাবিহ নামাজের পর বাড়ি ফেরার কথা। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরে পার্শ্ববর্তী নজু হাওলাদারের বাড়ির সামনের বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

Advertisement

তিনি আরো বলেন, আমার বাবার কাছে কয়েকজন টাকা পেতেন। কয়েকদিন ধরে তারা বাবার কাছে টাকা চায়। এর মধ্যে এক ব্যক্তি টাকার জন্য বেশি চাপ দেয়, না দিলে আমার ইজিবাইক নেয়ার হুমকি দেয়। আমাদের ধারণা এই কষ্টে আত্মহত্যা করতে পারেন অথবা পাওনাদাররা মেরে ফেলতে পারেন।

পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!