ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীবেশে ছিনতাই, পাইপগানসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ২৬ মার্চ ২০২৩
যাত্রীবেশে ছিনতাই, পাইপগানসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি পাইপগান, ছিনতাইকৃত অটোরিকশা এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে গ্রেফতারকৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, শনিবার বিকেল ৫টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আমজাদ হাজি বাড়ির ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন মাসুদ এবং মামুনুর রশিদ।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ছিনতাইকারী মামুন সোনাইমুড়ী বাইপাস মোড় থেকে যাত্রীবেশে কামাল হোসেনের অটোরিকশায় ১৫০ টাকা ভাড়ায় উপজেলার বারুলের উদ্দেশে রওনা দেন। পথে তার অপর দুই সহযোগী গ্রেফতারকৃত মাসুদ ও পলাতক আরিফ মাস্ক পরে ঐ অটোরিকশায় যাত্রীবেশে ওঠেন। বারুল এলাকার নির্জন স্থানে পৌঁছালে তারা চালকের গলায় ছুরি ধরে তার পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে চলে যান।

Advertisement

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আরো জানান, আসামিরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!