শনিবার দুপুরে উপজেলার ভাঙিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তীর্থ রায় একই গ্রামের তাপস চন্দ্র রায়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ওসি সনাতন সরকার বলেন, বাড়ির সামনে খেলাধুলা করছিল তীর্থ। একপর্যায়ে বাড়ির পাশের রাস্তায় চলে যায় সে। ওই সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তীর্থ গুরুতর আহত হলে অটোরিকশারচালক নিজেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
.png)
এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।