ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইটভাটার মাটি ভর্তি ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ২৫ মার্চ ২০২৩
ইটভাটার মাটি ভর্তি ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্ণসারা এলাকায় ইটভাটার মাটি ভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তারিকুজ্জামান তারিক নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের চাচা স্কুল শিক্ষক মাহবুবুর রহমান। 

আহত শিক্ষক মাহবুবুর রহমানকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তারিকুজ্জামান তারিক কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউপির সুবর্ণাসরা গ্রামের মৃত মিন্টু বিশ্বাসের ছেলে ও সুবর্ণসারা এম এ জে এল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

Advertisement

জানা যায়, শনিবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে স্কুল শিক্ষক মাহবুবুর রহমান ও তার ভাতিজা তারিকুজ্জামান তারিক মোটরসাইকেলে বারোবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুবর্ণসারা শশ্মানঘাট এলাকায় পৌছলে ভাই ভাই ব্রিকসের মাটি বোঝাই ট্রাকটি তাদের চাপা দেয়। এ সময় তারিকুজ্জামান তারিকের মাথা পিষ্ট করে চলে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুলছাত্র তারিকের। এতে স্কুল শিক্ষক মাহবুবুর রহমানও গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। 

সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম জানান, ইটভাটার মাটি বোঝাই ট্রাক চাপায় স্কুলছাত্র তারিকের মৃত্যু হয়েছে। এ সময় তার চাচা স্কুলশিক্ষক আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!