শনিবার সকালে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গুবদিয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চায়না আক্তার ওই এলাকার নুরু মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এসআই সামিউল। তিনি জানান, চায়না আক্তার নিজ ঘরের সামনে উঠানে বসে রান্না করছিলেন। হঠাৎ খেজুর গাছ তার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি দুর্ঘটনা। এতে কারো কিছু করার নেই।