ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মার চরাঞ্চলে টমেটো বিপ্লব

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২, ২৫ মার্চ ২০২৩
পদ্মার চরাঞ্চলে টমেটো বিপ্লব
পদ্মার চরাঞ্চলে টমেটো বিপ্লব

পাবনার সুজানগরের পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চলে এ বছর টমেটোর বাম্পার ফলন হয়েছে। পদ্মার বুকে জেগে উঠা হাজার হাজার বিঘা ধু-ধু বালু চরে টমেটো চাষ করে সংসারে সচ্ছলতা পেয়েছেন এলাকার শতাধিক কৃষক। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর  সাগরকান্দী ও খলিলপুর এলাকার চরাঞ্চলে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে মিন্টু সুপার, হাইটম-২, হিরো সুপার এবং বিজলি জাতের হাইব্রিড টমেটো চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়া এবং সঠিক সময়ে সার বিষ দেওয়ায় ফলনও হয়েছে বেশ ভালো। 

পদ্মার চরাঞ্চলে টমেটো বিপ্লবসাগরকান্দী গ্রামের আদর্শ কৃষক আনছার আলী মন্ডল বলেন, উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে সঠিক নিয়মে ও সঠিক সময়ে বীজতলা তৈরি করে ৫ বিঘা জমিতে টমেটো চাষ করেছিলাম। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বিঘা জমিতে টমেটোর ফলন হয়েছে ২৫০ থেকে ২৭০ মণ। বর্তমানে হাট-বাজারে টমেটোর বাজারও বেশ ভালো। এতে বীজতলা, সার বিষ এবং লেবার খরচ বাদে প্রতি বিঘা জমির টমেটো বিক্রি করে লাভ হচ্ছে প্রায় ৪০ হাজার টাকা।

Advertisement

কৃষি সম্প্রসারণ অধিদফতর পাবনার উপ-পরিচালক ড. সাইফুল আলম জানান, আগে চরাঞ্চলের কৃষক চরকে বালু ভেবে ফেলে রেখেছে। কিন্তু বর্তমানে ওই এলাকার শতাধিক কৃষক সেই বিশাল চরাঞ্চলে টমেটো চাষ করে সংসারে সচ্ছলতা পেয়েছেন।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!