ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুসির বস্তায় মিলল ৩ কেজি সোনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৯, ২৪ মার্চ ২০২৩
ভুসির বস্তায় মিলল ৩ কেজি সোনা
উদ্ধারকৃত সোনার বার- ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গমের ভুসির বস্তা থেকে তিন কেজি ১৬৩ গ্রাম সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড় থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে পাকা রাস্তার পাশে অবস্থান নেয় বিজিবির টহল দল। এ সময় ঐ এলাকা দিয়ে একটি ভ্যান সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবির টহল দল ভ্যানটির গতিরোধ করে। তখন ভ্যানে থাকা এক আরোহী টহল দলকে দেখে দৌড়ে পালিয়ে যান। ভ্যানে থাকা অন্য আরোহীদের জিজ্ঞাসা করলে তারা একটি বস্তা রেখে ঐ ব্যক্তির পালিয়ে যাওয়ার কথা জানান। পরে ভ্যানে থাকা গমের ভুসির বস্তা থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক ওজন তিন কেজি ১৬৩ গ্রাম।

Advertisement

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!