মঙ্গলবার রাত উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রমজান উপলক্ষে দ্বারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতিমূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। বুধবার দুপুর আড়াইটায় পাঁচগাঁও সরকার বাজার দাখিল মাদরাসা মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাওলানা আব্দুল মালিক আল মনসুরী উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।
জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক আল মনসুরী মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০টার দিকে এশার নামাজের ইমামতি করেন। নামাজ শেষ করে ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রমজান উপলক্ষে দ্বারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতিমূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করতে যান। বয়ান শুরু করে দরুদ শরিফ পাঠ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাইকের ওপর পড়ে যান। সবাই কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
.png)
ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন জানান, তার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে ওই আলেম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি নিজে গাড়ি চালিয়ে ওই আলেমকে স্থানীয় মুসলিম এইড হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।