ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল অটোচালকের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ২২ মার্চ ২০২৩
ট্রাকের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল অটোচালকের
ফাইল ফটো

বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিটন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই নারীসহ আরো চারজন। হতাহত সবাই অটোর যাত্রী।

বুধবার সকালে সদরের এরুলিয়া হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪০ বছরের লিটন বগুড়ার কাহালু উপজেলার মুরইল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোচালক ছিলেন। আহতরা হলেন- বগুড়া সদরের সেতাবপুর গ্রামের ৪০ বছরের মনিরা, কাহালু উপজেলার শিকড় গ্রামের ৩০ বছরের সাজু মিয়া, ১৮ বছরের জাকারিয়া ও ৫০ বছরের অজ্ঞাত এক নারী। 

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, দুর্ঘটনার পর বুধবার বেলা পৌনে ১১টার দিকে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!