ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবেশীর বউ নিয়ে পালানোয় যুবককে গুলি করে হত্যা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ২২ মার্চ ২০২৩
প্রতিবেশীর বউ নিয়ে পালানোয় যুবককে গুলি করে হত্যা
ফাইল ফটো

নাটোরে প্রতিবেশীর স্ত্রী নিয়ে পালানোয় ফরহাদ খন্দকার নামে যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার সদর উপজেলার হয়বতপুর এলাকায় স্কুলের শহীদ মিনারের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ একই এলাকার মসলুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হন ফরহাদ। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। পরদিন বুধবার সকালে ফরহাদের স্ত্রী লুৎফুন্নাহার তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির পাশের স্কুলের শহীদ মিনারের পাশে ফরহাদের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। পরে রাজশাহী থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ উদ্ধার করে।

Advertisement

সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ফরহাদকে গুলি করে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ধারণা স্থানীয়দের বিগত কয়েকমাস আগে ফরহাদ প্রতিবেশীর বউ নিয়ে পালিয়ে গিয়েছিলেন, সেই জেরে এ হত্যাকাণ্ড।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!