ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৈত্রের ভোরেও কুয়াশায় ঢাকা রাজশাহী

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০, ২২ মার্চ ২০২৩
চৈত্রের ভোরেও কুয়াশায় ঢাকা রাজশাহী
চৈত্রের ভোরেও কুয়াশায় ঢাকা রাজশাহী

রাজশাহী নগরীতে চৈত্র মাসে বিরাজ করছে পৌষের আবহাওয়া। বুধবার ভোর ৬টা ৮ মিনিটে সূর্যোদয় হলেও ঘন কুয়াশার প্রলেপে দেখা যায়নি সেই সূর্যের মুখ। ভোরে সূর্যোদয়ের পর পরই ঘন কুয়াশায় আবারো ঢেকে যায় সবুজ প্রকৃতি। 

সম্প্রতি অব্যাহতভাবে তাপমাত্রা বাড়ার পর বৃষ্টি ঝরেছে গত দুই দিন আগে। এরপরই হঠাৎ প্রকৃতির এমন আকস্মিক পরিবর্তন দেখে তাই সবাই হচকচিত! সচারাচর এমনটি হওয়ার কথা নয়। 

তবে রাজশাহী আবহাওয়া অফিস বলছে- এ বছর অনেকটা আগেভাগেই বিদায় নিয়েছে শীত। ফাল্গুনের আগেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ওপরে উঠে গেছে। এই গ্রীষ্মের শুরুতে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার পারদ এর মধ্যে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর মধ্যে গত ১৬ মার্চ ০ দশমিক ৩ মিলিমিটার এবং ১৯ মার্চ ১৮ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে। যদিও চৈত্র মাসে এমন সময় কুয়াশায় পড়ার ঘটনা বিরল।

Advertisement

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান বলেন, বুধবার ভোরে সূর্যোদয় হলেও কুয়াশায় ঢাকা পড়ে চারদিক। ঘন কুয়াশার কারণে দেখা মেলেনি সূর্যের। বুধবার ভোর ৬টায় রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!