সোমবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম গোরস্থানে এ ঘটনা ঘটে।
চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম গোরস্থান মাদরাসা ও জামে মসজিদের ইমাম মাওলানা এখলাছ উদ্দিন জানান, সোমবার রাতের কোনো এক সময় ঐ গোরস্তানের ১০টি কবর থেকে কঙ্কাল চুরি হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে একজন তার বাবার কবর জিয়ারত করতে গেলে কঙ্কাল চুরির ঘটনাটি জানা যায়।
.png)
তিনি আরো জানান, বিষয়টি গোরস্থান কমিটিকে জানানো হয়েছে। এ বিষয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কোতোয়ালি মডেল থানার এসআই হুমায়ুন আহমেদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।