মঙ্গলবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
জানা যায়, রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে ভুলতা গাউছিয়া যাচ্ছিল যাত্রীবাহী একটি প্রাইভেটকার। এ সময় প্রাইভেটকারটি কাঞ্চন ব্রিজে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরো তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মো. শফিক। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ এবং চালক শাকিল মিয়াকে আটক করেছে পুলিশ।