ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩, ২১ মার্চ ২০২৩
ডিবি পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক
আটককৃত রহমত আলী। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার শহরের দিল্লি কিচেন নামক একটি খাবার হোটেলে চাঁদাবাজির সময় রহমত আলী নামে এক ভুয়া  ডিবিকে আটক করেছে পুলিশ। 

সোমবার রাত ১০টার দিকে কক্সবাজারের ঈদগা মাঠ সংলগ্ন দিল্লি কিচেন রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রহমত আলী পেকুয়া উপজেলার খাদিমেরকাটা ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি জানান, নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে খাবার হোটেলে যায় রহমত আলী। এরপর চাঁদা দাবি করেন তিনি। পরে খবর পেয়ে তাকে আটক করে ডিবি কার্যলয়ে নিয়ে আসা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ যুবক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!