মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সমাসনারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
সাঁথিয়ায় থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পাবনা থেকে ডাক বিভাগের একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথে সমাসনারী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত ৫ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।