শনিবার সকাল ৯টার দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাঁকখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
১৫ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, গত ৩ মার্চ রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামার পাড়া এলাকা থেকে হাবিব উল্লাহ প্রকাশ ফজর আলীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ফজর আলীর মা জাহানারা বেগম বাদী হয়ে গত ৪ মার্চ আটজন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই থেকে তিনজনকে আসামি করে রামু থানায় মামলা দায়ের করেন। র্যাবের গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া যায়, এ মামলার প্রধান আসামি সিরাজ উল্লাহ লতাবনিয়া পাহাড়ি এলাকায় বসবাস করছেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ উল্লাহ জানিয়েছেন- হাবিব ও তিনি সম্পর্কে পরস্পর মামাতো-ফুফাতো ভাই। ঘটনার কিছুদিন আগে সিরাজ উল্লাহর কাছ থেকে হাবিব ১১ হাজার টাকা দিয়ে ধান কিনেছিলেন। সিরাজ উল্লাহ ধান সঠিকভাবে হাবিবকে না দিয়ে তা অন্যত্র বিক্রি করে ফেলেন। এ নিয়ে বিরোধের জের ধরে হাবিবকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত সিরাজকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।