শুক্রবার বিকেলে ভৈরব বাজার সাধু মিয়ার গলিতে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ভৈরব শহরের পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কাজল মিয়ার চায়ের দোকানে চা খেতে আসেন ভিক্ষুক তোহিদ মিয়া। এ সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থেলেই তার মৃত্যু হয়। পরে -৯৯৯ কল দিলে পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।
.png)
পুলিশ ফাঁড়ির এসআই মো. জিন্নাহ বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তোহিদ মিয়া মরদেহ উদ্ধার করি। তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবেন।