ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষ, কলেজছাত্রীসহ নিহত ৪

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ১৭ মার্চ ২০২৩
ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষ, কলেজছাত্রীসহ নিহত ৪
ছবি: সংগৃহীত

ভোলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে জেলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কয়সর মাতাব্বরের ১৭ বছরের মেয়ে রিমা, একই এলাকার জাহাঙ্গীরের ১৭ বছরের মেয়ে শিখা ও ৫৫ বছরের একই এলাকার বাসিন্দা মো. কালাম।

জানা গেছে, সকালে অটোরিকশায় করে বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় বাংলাবাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

Advertisement

দৌলতখান থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!