ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত, প্রবাসীসহ ৩ জনের মৃত্যু 

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ১৫ মার্চ ২০২৩
বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত, প্রবাসীসহ ৩ জনের মৃত্যু 
মৃত নাদিম মুন্সী

শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলায় বজ্রপাতে সৌদি প্রবাসীসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে মো. নাদিম মুন্সী, মহিষার ইউনিয়নের উত্তর মহিষারের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম  ও জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে কাচারব কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত মোল্লা।

এলাকাবাসী জানান, দুপুরে মাছের খামারে খাদ্য নিয়ে যাচ্ছিলেন নাদিম মুন্সী। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

এদিকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান গৃহবধূ আনোয়ারা। এ সময় একটি গরুও মারা যায়। অপরদিকে ফসলি জমিতে কাজ করছিলেন সিফাত। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় গুরুতর আহত হয় শিশু সুরামনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা ইউএনও মো. কামরুল হাসান সোহেল, মহিষার ইউনিয়নের চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার ও ছয়গাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মাঝী মোহাম্মদ আবুল হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!