ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় রেস্টুরেন্টে বাসি কাবাব ও মেয়াদোত্তীর্ণ খাবার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ১৫ মার্চ ২০২৩
বগুড়ায় রেস্টুরেন্টে বাসি কাবাব ও মেয়াদোত্তীর্ণ খাবার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় জামান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। বাসি কাবাব ও মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহ করাসহ অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় এ জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

বুধবার দুপুরে শহরের সুবিল এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল  আলম রিজভী। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন,  জামান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, সেখানে বাসি কাবাব বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ বান (রুটি) দিয়ে বার্গার তৈরি করা হচ্ছিল। এছাড়াও এই রেস্টুরেন্টে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ ছিল। এসব কারণে ওই প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করা হয়।

Advertisement

জনস্বার্থে এ ধরণের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!