ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে চার মাসেই কোরআনের হাফেজ ৮ বছরের আশরাফুল

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ১৫ মার্চ ২০২৩
সাড়ে চার মাসেই কোরআনের হাফেজ ৮ বছরের আশরাফুল
সাড়ে চার মাসেই কোরআনের হাফেজ ৮ বছরের আশরাফুল

সিরাজগঞ্জের এনায়েতপুরে মাত্র সাড়ে ৪ মাসে পুরো কোরআন শরীফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে ৮ বছরের আশরাফুল ইসলাম। গতকাল মঙ্গলবার বাদ এশা তাকে মাদরাসা মাঠে সংবর্ধনা দেওয়া হয়।  

আশরাফুল ইসলাম সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন গোপরেখী পশ্চিমপাড়া মিফতাহুল উলুম কওমি মাদরাসার ছাত্র। তার বাবা গোপেরেখী পশ্চিমপাড়া মহল্লার মোহাম্মদ বাবু প্রামাণিক পেশায় একজন ব্যবসায়ী। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের সহস্রাধিক আলেম ওলামা ও শিক্ষার্থী। পরে বিশেষ দোয়া ও হাফেজ আশরাফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। 

Advertisement

মাদরাসা ও মসজিদ পরিচারনা কমিটির সভাপতি নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক। 

বিশেষ অতিথি ছিলেন- সদরে মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, ওই মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ ও মসজিদের খচিত মাওলানা আবু তালেব। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার।

বক্তারা বলেন, আশরাফুল ইসলাম অল্প দিনে পুরো কোরআন মুখস্থ করেছে। মুখস্থের আগে সে সহীহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শেখে। তার এই মহতি অর্জনে আমরা খুবই খুশি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!