ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গুপ্তধনের কলসের প্রলোভন, র‌্যাবের হাতে ‘জিনের বাদশা’

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ১৪ মার্চ ২০২৩
গুপ্তধনের কলসের প্রলোভন, র‌্যাবের হাতে ‘জিনের বাদশা’
গ্রেফতারকৃত মাজেদুল ইসলাম- ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে জিনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছেন র‌্যাব-৬ এর সদস্যরা।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে মাজেদুল ইসলাম নামে ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মাজেদুল ইসলাম সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, সদর উপজেলার হরিপুর গ্রামের নাসির উদ্দিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন মাজেদুল ইসলাম। কয়েক মাস আগে নাসির উদ্দিনের পুকুরে পিতলের কলসের মধ্যে থাকা কোটি টাকা মূল্যের সম্পদ জিনের মাধ্যমে উদ্ধার করে দেওয়ার কথা বলে সাত লাখ টাকা হাতিয়ে নেন তিনি। ভুক্তভোগী নাসির প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতারক চক্রের কাছে টাকা ফেরত চান। এর ফলে তাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগী নাসির সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব মঙ্গলবার সকালে মাজেদুলকে গ্রেফতার করে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জিন ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!