মঙ্গলবার দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে রত্না পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে রত্না পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রত্না পরিবহনের এক যাত্রী নিহত হন। এ সময় দুই বাসে থাকা অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
.png)
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।