সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এশিয়ান হাইওয়ের কালাদী এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার তাইজুল ইসলামের স্ত্রী।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মজিবুর রহমান জানান, তাইজুল ইসলাম ও তার স্ত্রী ইয়াসমিন বেগম মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্চিলেন। পথে এশিয়ান হাইওয়ের কালাদী এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে অন্য একটি গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)