মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক শেখ মুকসুদপুরের ভট্টাচার্যকান্দি গ্রামের মান্নান শেখের ছেলে।
মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানান, দুলাল হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এসআই বিশ্বজিৎ ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুকসুদপুর থানার একটি টিম অভিযান চালায়। এ সময় খুলনা মেট্রোপলিটন এলাকা থেকে ফারুককে গ্রেফতার করা হয়।
.png)