শনিবার রাত সাড়ে ৩টার দিকে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ নোয়াখালী জেলার কমলনগর থানার কালকিনি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন- মাহবুব, কাউছার ও আমিন।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, থানার এসআই আনোয়ার হোসেন ফোর্স নিয়ে কাশিপুর এলাকায় রাত্রীকালীন ডিউটি করছিলেন। এ সময় তিন একটি ইজিবাইক ধাক্কা দিয়ে ঠেলে নেয়ার সময় পুলিশের সন্দেহ হয়। কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় একপর্যায়ে তাদের মহাজনকে ডাকতে বলা হয়।
.png)
তিনি আরো বলেন, কিছুক্ষণ পর তাদের মহাজন সুমন এসে জানান, এই তিনজন তার গাড়ি চালান তবে এই গাড়ি নয়। তখন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, চালককে খুন করে চর কাশিপুর সড়কের পাশে ফেলে রেখে এসেছেন। পরে আটক তিনজনের দেখানো স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।