ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ২০১ গাঁজা গাছসহ বৃদ্ধ গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১, ১২ মার্চ ২০২৩
ঝালকাঠিতে ২০১ গাঁজা গাছসহ বৃদ্ধ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে অভিযান চালিয়ে ২০১টি গাঁজা গাছসহ রমেন ব্যাপারী নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বেপারী বাড়ির পেয়ারা বাগান থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রমেন ব্যাপারী উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা।

কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের নির্দেশনায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ওই গ্রামের ব্যাপারী বাড়ির পেয়ারা বাগান থেকে ২০১টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা চাষি রমেন ব্যাপারীকেও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠোনো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!