ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালে যাওয়ার সময় পথেই হলেন লাশ

ঝিনাইদহ প্রতিনিথি
প্রকাশিত: ২১:৩৮, ১১ মার্চ ২০২৩
হাসপাতালে যাওয়ার সময় পথেই হলেন লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের নগর বাথান বাজারে ট্রাকচাপায় বাহারন নেছা (৪৭) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তিনি হরিনাকুন্ডু উপজেলার গুড়পাড়া গ্রামের রফি লষ্করের স্ত্রী।

এ ঘটনায় তার দেবর আহত বিল্লাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনায় অভিযুক্ত চালক শহিদুল ইসলাম ও ট্রাকটিকে হেফাজতে নিয়ে স্থানীয়রা পুলিশে দেয়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, দুপুরে দেবরের মোটরসাইকেলে বাড়ি থেকে হাসপাতালে যাচ্ছিলেন বাহারন নেছা। পথিমধ্যে নগর বাথান বাজারে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আহত বিল্লাল হোসেনকে হাসপাতালে পাঠানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!