শনিবার (১১ মার্চ) রাত ১২টার দিকে টেকনাফ হোয়াইক্যং ইউপির উলুবনিয়ায় রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত ও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী ।
.png)
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফমুখী পণ্যবাহী কাভার্ডভ্যান ও কক্সবাজারমুখী সিএনজি অটোরিকশা উলুবনিয়ায় রাস্তার মাথা সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে একজনের মরদেহ মিলেছে। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।