ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ১০ মার্চ ২০২৩
চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের বায়েজিদে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার দুপুরে বালুচড়া বাজারের রাবিয়া সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ ও হাটহাজারী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্মেসি, শোরুমসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!