ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাকরির নামে এনে হোটেলে দুই ছাত্রীকে দিয়ে দেহ ব্যবসা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ১০ মার্চ ২০২৩
চাকরির নামে এনে হোটেলে দুই ছাত্রীকে দিয়ে দেহ ব্যবসা
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দুই মাদরাসাছাত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় হোটেলে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুসরাত জাহান তানজিনা নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান। 

তিনি জানান, চক্রটি গ্রামের সহজ-সরল নারীদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে দেহ ব্যবসা করায়। পরে  তাদের দেশের বাইরে পাচার করে দেয়। উদ্ধার হওয়া দুই ছাত্রী জানান, একই গ্রামের মেয়ে হওয়ায় তানজিনার সঙ্গে ভালো সম্পর্ক তাদের। তানজিনা তাদের ঢাকায় কাপড়ের দোকানে চাকরির প্রলোভন দেখান। কিন্তু ঢাকায় আনার পর চাকরি না দিয়ে হৃদয় নামে এক ছেলেকে দিয়ে হোটেলে অসামাজিক কাজ করতে বাধ্য করান তানজিনা।

পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, সাটুরিয়ায় একই দিনে দুই ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করে জানতে পারে ওই দুই ছাত্রীকে চাকরির লোভ দেখিয়ে ঢাকায় এনে অসামাজিক কাজ করতে বাধ্য করান তানজিনা। এ ঘটনায় উদ্ধার হওয়া এক ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। তাদের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। 

তিনি আরো বলেন, এ ঘটনায় নুসরাত জাহান তানজিনাকে গ্রেফতার দেখানো হয়েছে। অভিযুক্ত হৃদয়কে ধরতে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!