ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির বিরোধে যুবক খুন, গ্রেফতার ৮

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৪, ১০ মার্চ ২০২৩
জমির বিরোধে যুবক খুন, গ্রেফতার ৮
বাঁশখালী থানা। ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. শাহাব উদ্দিন নামে এক যুবক হত্যার ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার। এর আগে, সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ হাসান, নুর হোসেন, নয়ন, রাজিয়া বেগম, বাহাদুর আলম, মো. মানিক হাসান, মো. রাকিব ও সাইদুল ইসলাম সিহান। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়ন এলাকায়।

Advertisement

পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার বলেন, শাহাব উদ্দিন হত্যার ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

বুধবার সকালে কাথারিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাইদায়রী পাড়ায় এ ঘটনা ঘটে। ভাইদের নিয়ে মাটি কাটতে জমিতে নামেন শাহাব উদ্দিন। এ সময় চাচাতো ভাইরা তাদের বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মাছ শিকারের টেটা মেরে শাহাব উদ্দিনকে আহত করে প্রতিপক্ষ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা করেন শাহাব উদ্দিনের বাবা মো. ইয়াকুব।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!