ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৮, ৯ মার্চ ২০২৩
পিরোজপুরে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
পিরোজপুরে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু। ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র রমজানকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও আজ থেকে সরকার নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি শুরু করেছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানির ট্যাংকির পাশে জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা। প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, ছোলা প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প দামে এসব পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

Advertisement

বর্তমান সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এ সব পণ্য সরবরাহ করছেন যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আর এগুলোর সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে তৎপর স্থানীয় প্রশাসন বলে জানান জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান। পিরোজপুরের সাতটি উপজেলায় পর্যায়ক্রমে ৭৭ হাজার ৫০১ জনকে দুইবার করে এসব পণ্য বিতরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!