ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৪৬ দিনে হাফেজ আলিফকে সংবর্ধনা দিয়েছে রেমিট্যান্স যোদ্ধারা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ৮ মার্চ ২০২৩
১৪৬ দিনে হাফেজ আলিফকে সংবর্ধনা দিয়েছে রেমিট্যান্স যোদ্ধারা
১৪৬ দিনে হাফেজ আলিফকে সংবর্ধনা দিয়েছে রেমিট্যান্স যোদ্ধারা। ছবি: ডেইলি বাংলাদেশ

১৪৬ দিনে হিফজ সম্পন্ন করায় ৯ বছরের শিশু আব্দুল্লাহ বিন আবছার আলিফকে সংবর্ধনা দিয়েছে দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ। বুধবার দুপুরে দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া।

রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা এডমিন নবীউল হক খানসাবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ মহসিন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দাগনভূঞা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইমাম হোসেন, দাগনভূঞা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ইফতেখার, দারুল কুরআন ওয়াসসুন্নাহ ক্বাসিমুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা মো. ইব্রাহীম সরদার প্রমুখ।

 ১৪৬ দিনে হাফেজ আলিফকে সংবর্ধনা দিয়েছে রেমিট্যান্স যোদ্ধারা

Advertisement

অনুষ্ঠানে হাফেজ আব্দুল্লাহ বিন আবছার আলিফে নগদ চল্লিশ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয় এবং মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মুহাম্মদ আলী সানীকে সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।

আলিফ ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। আলিফ একই এলাকার মো. নুরুল আবছার সোহাগের ছেলে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!