ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ৮ মার্চ ২০২৩
মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক
গ্রেফতারকৃত সাধন নুনিয়া- ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাঠির আঘাতে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাধন নুনিয়াকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। একইদিন বিকেলে কমলগঞ্জ চা বাগান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা দেয়ন্তী নুনিয়াকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন সাধন। মায়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে সাধন পালিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার দেয়ন্তীকে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী জানান, পুলিশের অব্যাহত অভিযানে অভিযুক্ত সাধন নুনিয়াকে রাতেই আটক করতে সক্ষম হয় পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাধন নুনিয়াকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!