নিহতরা হলেন- ভ্যানচালক রাহাত আলী ও যাত্রী রিনা বেগম। এর মধ্যে রিনা বেগম নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের বাসিন্দা ও রাহাত আলী পবার পারিলা গ্রামের বাসিন্দা।
কাটাখালি থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে ভ্যানে করে বেলপুকুরের দিক থেকে আসছিলেন রাহাত ও রিনা বেগম। অপরদিক থেকে ওই অটোরিকশাটি বেলপুকুরের দিকে যাচ্ছিলো। পথে মোসলেমের মোড় নামক এলাকায় পৌঁছলে অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহন হন।
.png)
পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন অটোচালক। পুলিশের হেফাজতে রয়েছে অটোরিকশাটি।