ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিবির পাতানো ফাঁদে আটকা ‘জিনের বাদশা’

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ৭ মার্চ ২০২৩
ডিবির পাতানো ফাঁদে আটকা ‘জিনের বাদশা’
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক প্রতারক জিনের বাদশাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক শহীদুল ইসলাম ওরফে সহিদ উল্যা (৫০) উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনার বাড়ির মৃত আব্দুল হাশেমের ছেলে।  

মঙ্গবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।  

পুলিশ জানায়, গতকাল বিকেল ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাতানো ফাঁদে প্রতারক জিনের বাদশাকে আটক করা হয়। জান্নাত আরা বেগম নামে এক গৃহবধূর থেকে প্রতারক সহিদ জিনের ভয় দেখিয়ে ঝাড়-ফুঁক, কবিরাজির কারসাজি করে প্রতারণামূলকভাবে ৮ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ডিবির পাতানো ফাঁদে অভিযুক্ত সহিদকে তার বাড়ি থেকে আটক করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিনের বাদশা অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেন।

নোয়াখালীল পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সুধারামা থানায় মামলা করেছেন। আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!