মঙ্গলবার সকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের বরগুনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ফজর নামাজ পড়ে ইসাহাক হাওলাদার তার পালিত ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে।