ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে গৃহবধূ ধর্ষণ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ৬ মার্চ ২০২৩
বরিশালে গৃহবধূ ধর্ষণ
ছবি: প্রতীকী

বরিশালের মেহেন্দীগঞ্জের চর গোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাতদিন পর ইউএনও’র হস্তক্ষেপে রোববার দিবাগত রাতে মামলা করে ভুক্তভোগীর পরিবার।

সোমবার দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম।

আসামিরা হলেন- মানিক গাজীর ছেলে মইন গাজী, ইসমাইল হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার ও শফিক গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বখাটে ও এলাকার চিহ্নিত অপরাধী। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে এক সুযোগে প্রতিবেশী দুই বখাটে ঘরে প্রবেশ করে শাড়ি দিয়ে গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

মামলায় আরো জানা যায়, তার শ্বাশুড়ি ঘরে ফিরে বাথরুমের পাশে গোঙানির শব্দ শুনে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে দেখতে পান। তখন তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নুরন্নবী বলেন, বিষয়টি শুনেই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে মামলা করার নির্দেশ দেই। প্রথমে নির্যাতিতার পরিবার ভয়ে মামলা করতে রাজি হয়নি। পরে তাদের সাহস দেওয়ার পর রোববার রাতে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!